• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০১:৩১:০৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

র‌্যাবের যৌথ অভিযানে পলাতক আসামি গ্রেফতার

৩০ অক্টোবর ২০২৫ বিকাল ০৪:০৪:২৯

র‌্যাবের যৌথ অভিযানে পলাতক আসামি গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি : র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৯ ও র‍্যাব-৩ এর যৌথ অভিযানে সুনামগঞ্জের সাজাপ্রাপ্ত পলাতক আসামি কামাল কল্লান (৫০) কে রাজধানী ঢাকার মধ্যবাড্ডা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

Ad

২৮ অক্টোবর মঙ্গলবার র‍্যাব-৯ ও র‍্যাব-৩ এর একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মধ্যবাড্ডা এলাকায় অভিযান চালিয়ে কামালকে গ্রেফতার করে।

Ad
Ad

পরবর্তীতে ৩০ অক্টোবর বৃহস্পতিবার আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতার আসামিকে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে. এম. মহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতার কামাল সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা ছিল। মামলায় আদালত তাকে দণ্ড প্রদান করেছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us