• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ১২:২৪:০৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নড়াইলে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

১৪ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:৩৫:১৯

নড়াইলে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানা শেখ (৫০) হত্যা মামলার প্রধান আসামি রহমান খাঁ (৫২) কে খুলনা থেকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

Ad

১৩ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রহমান খাঁ কালিয়ার শুক্তগ্রামের ছানোয়ার খানের ছেলে।

কালিয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ‘অভিযান চালিয়ে রহমান খাঁকে খুলনা থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া এ মামলার ৩ নম্বর আসামি আসাদুজ্জামান নান্নু খাঁকে (৫৬) আগেই গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে মাসুদ রানা হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।’
 
প্রসঙ্গত, গত ২৭ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নড়াইলের বাবরা-হাচলা ইউনিয়নের মান্দার খানের বাড়ির পাশে কবরস্থানের সামনে প্রতিপক্ষের লোকজন মাসুদকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরদিন সকাল সাড়ে ৯টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাসুদ মারা যান।

Ad
Ad

এ ঘটনায় নিহতের ভাই মাসুম শেখ বাদী হয়ে রহমান খাঁসহ ১৪ জনের নাম ও অজ্ঞাতনামা ৫ জনকে আসামি করে কালিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬





ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:৩৪



Follow Us