• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:১৪:৩৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কাউখালীতে নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫ নেতা গ্রেফতার

১৯ নভেম্বর ২০২৫ সকাল ০৮:৩৮:৪০

কাউখালীতে নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫ নেতা গ্রেফতার

রাঙামাটি প্রতিনিধি: নাশকতা ও সহিংসতার প্রস্তুতির অভিযোগে রাঙামাটির কাউখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

Ad

১৭ নভেম্বর সোমবার ও ১৮ নভেম্বর মঙ্গলবার কাউখালী থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

Ad
Ad

গ্রেফতাররা হলেন- কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কনিষ্ঠ বড়ুয়া, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুর রশিদ খন্দকার, বেতবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. গিয়াস উদ্দিন, উপজেলা ছাত্রলীগের উপ-তথ্য ও গবেষণা সম্পাদক মো. সোহাগ ও ঘাগড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মো. সাগর।

গ্রেফতার পাঁচজনের মধ্যে দুজন উপজেলার কলমপতি ইউনিয়ন, দুজন ঘাগড়া ইউনিয়ন ও একজন বেতবুনিয়া ইউনিয়নের বাসিন্দা।

কাউখালী থানার ওসি সাইফুর রহমান সোহাগ জানান, মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পলাতক শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে আসামিরা উপজেলার বিভিন্ন স্থানে নাশকতা ও সহিংসতার প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে সন্দেহজনক আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us