• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ রাত ০৩:১৯:১৫ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

পাইকগাছায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

৩০ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪০:১৩

পাইকগাছায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

পাইকগাছা-ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় নিখোঁজের ৪ দিন পর কপোতাক্ষ নদের খেরসাব্রিজ সংলগ্ন এলাকা থেকে দীনেশ দাস (২২) নামে এক যুবকের অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

Ad

৩০ নভেম্বর রোববার দুপুর ১টার দিকে স্থানীয়রা নদীর চরে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে নৌ-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। দীনেশ উপজেলার পুরাইকাটী গ্রামের গৌর দাসের ছেলে।

Ad
Ad

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, দীনেশ দাস গত ২৬ নভেম্বর থেকে নিখোঁজ ছিল।

নিহত দীনেশের পরিবার জানায়, গত ২৬ নভেম্বর নিখোঁজের পর থেকে সম্ভাব্য সব জায়গায় ব্যাপক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। অবশেষে রবিবার দুপুরে কপোতাক্ষ নদী থেকে তার মরদেহ উদ্ধার হয়েছে। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে তারা কোনো তথ্য দিতে পারেনি।

থানা পুলিশ জানায়, ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

নৌ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ এসআই রবিউল ইসলাম জানান, “সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us