• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ রাত ০১:৫৪:৩৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নওগাঁয় পুলিশের অভিযানে মাদকসহ আটক ২

২১ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২৪:২৭

নওগাঁয় পুলিশের অভিযানে মাদকসহ আটক ২

স্টাফ রিপোর্টার: নওগাঁ শহরের হরিজন সুইপার কলোনিতে পুলিশের বিশেষ অভিযানে প্রায় ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজনকে আটক করেছে পুলিশ।

Ad

২১ ডিসেম্বর রোববার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

Ad
Ad

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদর মডেল থানা পুলিশের একটি দল শহরের হরিজন সুইপার কলোনিতে অভিযান চালায়। অভিযানে মৃত ভানুর ছেলে মনিরের বাড়িতে তল্লাশি চালানো হয়। বাড়িটি তালাবদ্ধ থাকায় পুলিশ তালা ভেঙে ঘরের ভেতর থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে।

অভিযান চলাকালে জেলা পুলিশ সুপার মুহাম্মাদ তারিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযানে যোগ দেয়। পরে কলোনির প্রতিটি বাসায় তল্লাশি চালানো হয় এবং কিছু পরিমাণ বাংলা মদ উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মুহাম্মাদ তারিকুল ইসলাম জানান, নওগাঁ জেলাকে মাদকমুক্ত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

অভিযানে সদর মডেল থানার ওসি নিয়ামুল হক, ডিবির ওসি হাসিবুল্লাহ হাসিবসহ পুলিশের বিশেষ অভিযান দল উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us