• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:৪১:০৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে ব্রিজের নিচ থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

৩০ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:০০:১০

কালিয়াকৈরে ব্রিজের নিচ থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ব্রিজের নিচ থেকে পরিবানু (৭৫) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Ad

৩০ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা ব্রিজের নিচে মরদেহটি পড়ে থাকতে দেখে কালিয়াকৈর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

Ad
Ad

নিহত নারী গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী ইউনিয়নের গাবতলী এলাকার মৃত সানাউল্লাহর স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, পরিবানু দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

নিহতের নাতি সুজন আহমেদ জানান, গত ১৬ ডিসেম্বর তার দাদি বাড়ি থেকে নিখোঁজ হন। এরপর পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করে তাকে খোঁজার চেষ্টা করা হচ্ছিল।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, ‘মরদেহের শরীরে আঘাতের কোনো সুস্পষ্ট চিহ্ন রয়েছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us