• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ সকাল ১০:০৫:১৪ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

কেরানীগঞ্জে র‌্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৩

৫ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:২৪:৪৫

কেরানীগঞ্জে র‌্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৩

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে র‌্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

৫ জানুয়ারি সোমবার দুপুরে ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুর ইসলাম সুমন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, ৪ জানুয়ারি রোববার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঝিলমিল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে র‌্যাবের পোশাক, একটি ওয়াকিটকি, দুটি প্লাস্টিকের অস্ত্র ও কভার এবং একটি জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- আব্দুল হক স্বপন (৫৪), মো. আনোয়ার হোসেন (৫৬) ও আবুল কালাম আজাদ ওরফে উথান (৫৪)।

ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুর ইসলাম সুমন জানান, ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। নতুন মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০









Follow Us