• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ রাত ০৩:২৬:০১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

গোমস্তাপুরে ২ ভারতীয়কে ফেরত দিয়েছে বিজিবি

৮ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:১২:২৯

গোমস্তাপুরে ২ ভারতীয়কে ফেরত দিয়েছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সীমান্তে বাংলাদেশি জেলেদের হাতে আটক দুই ভারতীয় নাগরিককে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Ad

৮ জানুয়ারি বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির-১৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তানিম হাসান খান।

Ad
Ad

এর আগে, ৭ জানুয়ারি বুধবার বিকেলে চাড়ালডাঙ্গা সীমান্ত এলাকায় বিএসএফের সঙ্গে এক পতাকা বৈঠকের পর তাঁদের হস্তান্তর করা হয়।

ওই দুই ভারতীয় নাগরিক হলেন পশ্চিমবঙ্গের মালদা জেলার হবিপুর থানার টিলাশন গ্রামের দেবেন মোহলদারের ছেলে বাচ্চন মোহলদার ও সন্তোষ মোহলদারের ছেলে রাজু মোহলদার। তাঁরা মাছ ধরে জীবিকা নির্বাহ করেন।

মেজর তানিম হাসান খান জানান, বুধবার দুপুরে চাড়ালডাঙ্গা সীমান্তের ২১৯ নম্বর আন্তর্জাতিক পিলার–সংলগ্ন সিরামের দাঁড়া বিলে নিজ নিজ দেশের সীমানায় মাছ ধরছিলেন বাংলাদেশ ও ভারতের জেলেরা। এ সময় বাচ্চন ও রাজু সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের জলসীমায় চলে আসেন।

একপর্যায়ে তাঁদের ধরে আনেন বাংলাদেশি জেলেরা। পরে কেতাববাজার এলাকা থেকে ওই দুই ভারতীয় নাগরিককে উদ্ধার করে বিজিবি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us