• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:০৭:৫৫ (14-May-2026)
  • - ৩৩° সে:

হাওরে নিখোঁজের ১ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

৬ জুলাই ২০২৩ দুপুর ১২:২০:৪৩

হাওরে নিখোঁজের ১ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইনের হাওর থেকে মো. তানিম মিয়া (৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে মিঠামইন থানা নৌ-পুলিশ। নিখোঁজের ১ দিন পর ৫ জুলাই বুধবার বিকাল পাঁচটার দিকে উপজেলার ঢাকি ইউনিয়নের চারিগ্ৰাম এলাকা থেকে শিশুর মরদেহটি উদ্ধার করা হয়।

তানিম পাশ্ববর্তী থানা ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের পাঠাবুকা (নতুন হাঁটি) গ্ৰামের মো. লিটন মিয়ার ছেলে।

Ad
Ad

মিঠামইন থানার অফিসার ইনচার্জ কলিন্দ্র নাথ গোলদার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Ad

মৃগা ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড মেম্বার মো. ফারুক মিয়া জানান, গত মঙ্গলবার আনুমানিক বিকাল পাঁচটার দিকে শিশুটি নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে এলাকার মসজিদে মাইকিং করা হয়। বুধবার রাতে মৃগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দারুল ইসলাম মিঠামইন থানা নৌ-পুলিশের কাছ থেকে খবর পেয়ে আমাদেরকে জানান। আমরা ছবি দেখে শিশুটিকে শনাক্ত করি। রাতে মিঠামইন থানা থেকে মরদেহটি নিয়ে এসে দাফন সম্পন্ন করা হয়েছে।

ওসি কলিন্দ্র নাথ গোলদার জানান, পরিবারের কাছে শিশুটির মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
১৪ মে ২০২৬ বিকাল ০৫:০৪:৫৮







Follow Us