• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০১:৪৭:৩৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

লক্ষ্মীপুর কারাগারে ১৮ বন্দির ভোট উৎসব

২৭ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৫২:০০

লক্ষ্মীপুর কারাগারে ১৮ বন্দির ভোট উৎসব

লক্ষ্মীপুর প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন লক্ষ্মীপুর জেলা কারাগারের ১৮ জন কয়েদি ও হাজতি। সরাসরি ভোটকেন্দ্রে যাওয়ার সুযোগ না থাকলেও সরকারি নিয়মানুযায়ী পোস্টাল ব্যালটের মাধ্যমে নিজের পছন্দের প্রার্থীকে বেছে নেবেন তারা।

Ad

কারা কর্তৃপক্ষ জানায়, কারাগারের ভেতরেই একটি নির্দিষ্ট কক্ষে নির্ধারিত সময়ে এই ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে। ইতোমধ্যে ১৮ জন বন্দির মাঝে ব্যালট পেপার বিতরণের জন্য সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি শেষ করা হয়েছে।

Ad
Ad

কারাগারের জেলার নুর মোহাম্মদ সোহেল জানান, বন্দিরা নির্দিষ্ট সময়ে ভোট প্রদানের পর সরকারি নির্দেশনা মোতাবেক সেই ব্যালটগুলো সর্বোচ্চ নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার দপ্তরে পাঠানো হবে।

লক্ষ্মীপুর জেল সুপার মো. নজরুল ইসলাম বলেন, ‘আমরা নির্ধারিত সময়ে বন্দিদের মাঝে পোস্টাল ব্যালট পৌঁছে দেব। তারা তাদের নাগরিক অধিকার প্রয়োগ করবেন। এই ভোট গ্রহণের জন্য সকল প্রস্তুতি আমাদের সম্পন্ন আছে।’

নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী, যারা কারাগারে বন্দি আছেন বা পেশাগত কারণে ভোটকেন্দ্রে যেতে পারছেন না, তাদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের নিয়ম রয়েছে। লক্ষ্মীপুরের এই ১৮ জন বন্দি সেই আইনি সুযোগ কাজে লাগিয়েই এবার জনমতামতে অংশ নিচ্ছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us