• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:৩৫:৩১ (14-May-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লা ১ কোটি ২৩ লাখ টাকার মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার

৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩৫:৩০

কুমিল্লা ১ কোটি ২৩ লাখ টাকার মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার সীমান্ত এলাকায় অভিযানকালে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে বিজিবি’র কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বিষয়টি নিশ্চিত করেন।

Ad
Ad

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ  উপজেলার যশপুর বিওপি এলাকার সীমান্তে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সীমান্তের ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাহাড়পুর মাঠে মালিক বিহীন অবস্থায়  বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোনের ডিসপ্লের বাজারমূল্য আনুমানিক ১ কোটি ২৩ লাখ ৭০ হাজার টাকা।

Ad

বিজিবি’র কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, জব্দকৃত মোবাইল ফোনের ডিসপ্লে বিধি মোতাবেক সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
১৪ মে ২০২৬ বিকাল ০৫:০৪:৫৮











Follow Us