• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে মাঘ ১৪৩২ রাত ১১:৫৪:৩০ (05-Feb-2026)
  • - ৩৩° সে:

যতবার নির্বাচন হয়েছে, ততবারই আমাকে কারাবন্দি করা হয়েছে: দুলু

৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৩:৪৬

যতবার নির্বাচন হয়েছে, ততবারই আমাকে কারাবন্দি করা হয়েছে: দুলু

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, গত ২৫ বছরে যতবার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, প্রতিবারই তাকে কারাবন্দি করা হয়েছে। এমনকি অসুস্থ অবস্থায়ও তাকে জেলে আটক রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

Ad

৪ ফেব্রুয়ারি বুধবার সকালে নাটোরের নলডাঙ্গা উপজেলার ৫ নম্বর বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণাকালে এসব কথা বলেন দুলু।

Ad
Ad

এ সময় তিনি আরও অভিযোগ করেন, ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী এলাকার একজন বিরোধী প্রার্থী গানম্যানসহ ক্যান্টনমেন্টে প্রবেশের চেষ্টা করেছে। অথচ ক্যান্টনমেন্ট এলাকায় বৈধ বা অবৈধ কোনো অস্ত্র বহনের আইন নেই। একই সঙ্গে তারেক রহমানকে হুমকি দেওয়া এবং তার বিরুদ্ধে অশালীন বক্তব্য দেওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন দুলু।

তিনি বলেন, বাংলাদেশের যেকোনো সংকটকালে সেনাবাহিনী সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। বিশেষ করে ৫ আগস্টের পর সেনাবাহিনী অস্ত্র উদ্ধারসহ চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করা হলে জনগণ তার উপযুক্ত জবাব দেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, জেলা বিএনপির সদস্য বেলাল রহমান ও শহিদুল্লাহ সোহেল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শফিকুল ইসলাম বুলবুলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us