• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ রাত ০৩:০৬:৪৭ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

গাজীপুর-১ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে তাঁতীদলের আলোচনা সভা ও লিফলেট বিতরণ

৭ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০১:৪০

গাজীপুর-১ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে তাঁতীদলের আলোচনা সভা ও লিফলেট বিতরণ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মেয়র মজিবুর রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা জোরদারে আলোচনা সভা ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল।

Ad

৭ ফেব্রুয়ারি শনিবার সকালে কালিয়াকৈর উপজেলা বিএনপির কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল, উপজেলা শাখার উদ্যোগে এ আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।

Ad
Ad

সভায় সভাপতিত্ব করেন তাঁতীদল উপজেলা শাখার আহ্বায়ক মইনুল ইসলাম সোহাগ। এ সময় বক্তব্য রাখেন সদস্য সচিব মনজুরুল ইসলাম মঞ্জু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফেরদৌস পলাশসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

লিফলেট বিতরণ কালে নেতারা বলেন, আসন্ন নির্বাচনে গাজীপুর-১ আসনে বিএনপির প্রার্থী মেয়র মজিবুর রহমানের বিজয় নিশ্চিত করতে তাঁতীদলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের তাঁতীদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us