• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ রাত ০১:৫১:২০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:
শ্রীপুরে বিএনপি প্রার্থীর পক্ষে বিল্লাল হোসেন বেপারীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

শ্রীপুরে বিএনপি প্রার্থীর পক্ষে বিল্লাল হোসেন বেপারীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৩ আসনের নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা তুঙ্গে উঠেছে। এরই ধারাবাহিকতায় শ্রীপুর পৌর এলাকায় বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল থেকে শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।সকাল থেকেই শ্রীপুর পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, বাজার ও জনবহুল এলাকায় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ শুরু করেন বিল্লাল হোসেন বেপারী। এ সময় তিনি সাধারণ ভোটারদের হাতে ধানের শীষের লিফলেট তুলে দেন এবং প্রার্থীর পক্ষে ভোট ও দোয়া প্রার্থনা করেন।গণসংযোগকালে বিল্লাল হোসেন বেপারী বলেন, "জনগণের অধিকার আদায়ের আন্দোলনে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। আমরা সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি এবং সুষ্ঠু নির্বাচন হলে এ আসনে ড. রফিকুল ইসলাম বাচ্চু বিপুল ভোটে বিজয়ী হবেন।"কর্মসূচিতে শ্রীপুর পৌর বিএনপি এবং এর সহযোগী অঙ্গ-সংগঠনের (যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল) বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল ও লিফলেট বিতরণের সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।