• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ রাত ০১:১৯:৫৯ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

সাতক্ষীরায় ব্যালট পেপার ও নির্বাচন সামগ্রী হস্তান্তর

৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:১৬:০০

সাতক্ষীরায় ব্যালট পেপার ও নির্বাচন সামগ্রী হস্তান্তর

সাতক্ষীরা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনের সাতটি উপজেলায় সংসদ নির্বাচনের ব্যালট পেপার, গণভোটের ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচন সামগ্রী হস্তান্তর করা হয়েছে।

Ad

৯ ফেব্রুয়ারি সোমবার জেলা নির্বাচন কর্মকর্তা মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

Ad
Ad

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৭ ফেব্রুয়ারি সকল যাচাই-বাছাই শেষে নির্বাচন সামগ্রী হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পরদিন ৮ ফেব্রুয়ারি রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি শাখা থেকে নির্বাচনী কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তাদের কাছে এসব সামগ্রী হস্তান্তর করা হয়।

মাসুদুর রহমান জানান, সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে ব্যবহারের জন্য মোট ১৮ লাখের বেশি ব্যালট পেপার জেলায় এসে পৌঁছেছে। পাশাপাশি গণভোটের ব্যালট পেপারও আগেই জেলার সাতটি উপজেলায় পৌঁছে বিশেষ পুলিশি নিরাপত্তায় সংরক্ষণ করা হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা আরও জানান, গত শুক্রবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার সাতক্ষীরায় পৌঁছায়। পরে রোববার এসব ব্যালট পেপার জেলার সাতটি উপজেলার নিজ নিজ নির্বাচন অফিসে পাঠানো হয়। বর্তমানে সংশ্লিষ্ট উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তাদের তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে ব্যালট পেপারগুলো সংরক্ষিত রয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফরোজা আখতার জানান, জেলার চারটি সংসদীয় আসনের ভোটার সংখ্যা অনুযায়ী মোট ১৮ লাখ ৩২ হাজার ৫৮৯টি ব্যালট পেপার জেলায় এসেছে। ব্যালট পেপার সংরক্ষণ, পরিবহন এবং জেলার ৬০৯টি ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়ার পুরো প্রক্রিয়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও আনন্দঘন পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে জেলা প্রশাসন, নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us