• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৭শে মাঘ ১৪৩২ রাত ১২:২০:১১ (10-Feb-2026)
  • - ৩৩° সে:

দিনাজপুর ১ আসনে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৮:১৩

দিনাজপুর ১ আসনে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

Ad

৯ ফেব্রুয়ারি সোমবার বিকাল ৪টায় বীরগঞ্জ পৌর শহরের ঠাকুরগাঁও বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. মনজুরুল ইসলাম মঞ্জু।

Ad
Ad

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো. রেজওয়ানুল ইসলাম রিজু, কাহারোল উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশা, বীরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম প্রধান, সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য বাবু সুভাষ দাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি প্রার্থী মনজুরুল ইসলাম মঞ্জু দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, গণতন্ত্র, ভোটাধিকার ও সুশাসন পুনরুদ্ধার আজ সময়ের দাবি। তিনি নির্বাচিত হলে বীরগঞ্জ পৌর শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে জনগণ নানাবিধ সমস্যায় জর্জরিত। এসব সমস্যা থেকে উত্তরণে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের মৌলিক অধিকার নিশ্চিত ও একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রায়পুরায় ধানের শীষের সমর্থনে জনসমুদ্র
রায়পুরায় ধানের শীষের সমর্থনে জনসমুদ্র
৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৫০:৩৭


জেনে নিন তারকারা কে কোন এলাকার ভোটার
জেনে নিন তারকারা কে কোন এলাকার ভোটার
৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৪:৩০






রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০৫:৩৪


Follow Us