• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ রাত ০১:৫৪:৩৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:
সকালে ফজরের নামাজ পড়ে গরম ভাত খেয়ে ভোটকেন্দ্রে যাবেন : আমান উল্লাহ

সকালে ফজরের নামাজ পড়ে গরম ভাত খেয়ে ভোটকেন্দ্রে যাবেন : আমান উল্লাহ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: নির্বাচনের দিন সকালে ফজরের নামাজ পড়ে গরম ভাত খেয়ে ভোটকেন্দ্রে যাবেন এবং ভোট প্রদান শেষে ফলাফল নিয়ে বাড়িতে যাবেন বলে ভোটারদের নিয়ে নির্দেশনা দিয়েছেন ঢাকা ২ আসনের ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক ডাকসুর ভিপি আমান উল্লাহ আমান।৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে তিনি হযরতপুর ইউনিয়নের বালুচর এলাকায় প্রচারণাকালে এক পথসভায় ভোটারদের এই নির্দেশনা দেন।তিনি বলেন কেরানীগঞ্জে বিগত বিএনপি সরকারের আমলে ব্যাপক উন্নয়ন কাজ হয়েছিল। সেই উন্নয়ন কাজের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে আগামী নির্বাচনে সকলে ধানের শেষে ভোট দিবেন।তিনি আরও বলেন,  ১৯৯১ সালে ১৯৯৬ ও ২০০১ সালে আমাকে আপনারা বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত করেছিলেন। তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এবারও আশা করি আমাকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে সংসদে পাঠাবেন। ইনশাল্লাহ নির্বাচিত হয়ে সংসদে যেতে পারলে কেরানীগঞ্জকে একটি আধুনিক উপশহর হিসেবে গড়ে তুলবো।এর আগে তিনি সকাল ১১ টায় হযরতপুর ইউনিয়নের কানারচর এলাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করে আলীপুরব্রীজ হয়ে ইটাভাড়া, কুরাইশনগর মোড়, কবি নজরুল উচ্চ বিদ্যালয় হয়ে বালুরচর মনিরের দোকান এলাকা নির্বাচনী মিছিল সহকারে প্রদক্ষিণ করে। এ সময় রাস্তার দুপাশে স্থানীয় ভোটাররা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। প্রচারণাকালে প্রতিটি মোড়ে মোড়ে স্থানীয় বিএনপির ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।