স্টাফ রির্পোটার, গাজীপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ৩ আসনের বিএনপি ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও অভিযোগ দায়ের করেছেন প্রার্থী।

১১ ফেব্রুয়ারি বুধবার দুপুরে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ দায়ের করেন।


সংবাদ সম্মেলনে বিএনপির প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন শ্রীপুর বরামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে ১১ দলের জোটের নির্বাচনী প্রচারণা এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য তার ফেসবুক আইডি থেকে যৌথ বাহিনী কর্তৃক আমার দুই কর্মী ৫ লাখ টাকাসহ আটক বলে অপপ্রচার করা হয়েছে যা নির্বাচনকে ঘিরে গভীর ষড়যন্ত্রের অংশ।
এদিকে বিএনপি মনোনীত প্রার্থী আটকদেরকে স্বতন্ত্র প্রার্থীর কর্মী বলে উল্লেখ করেছেন।
অভিযুক্ত আবুল কালাম আজাদ বলেন, তিনি একটি অনলাইন পোর্টাল থেকে পেয়ে তার ফেসবুক আইডিতে পোস্ট করেছেন তাছাড়া এনসিপির এক নেতা নিশ্চিত করেছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সজিব আহমেদ বলেন, আটক ব্যক্তিরা কোনো দলের কর্মী এমন কোনো বক্তব্য যৌথ বাহিনী নিশ্চিত করেনি।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) নাছির আহমেদ জানা,ন রাতে যৌথ বাহিনী কর্তৃক গ্রেফতারকৃত আসামি রিয়েল ও পায়েল মাদক ও ৫ লক্ষ টাকাসহ আটক হয়েছে, কোনো দলের কর্মী হিসেবে নয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available