• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ রাত ১১:০৫:০৪ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

ঝিনাইদহ-১ আসনে আসাদুজ্জামানের হাত ধরে ধানের শীষের বিজয়

১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৮:৫৭

ঝিনাইদহ-১ আসনে আসাদুজ্জামানের হাত ধরে ধানের শীষের বিজয়

নিজস্ক প্রতিবেদক : দেশব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশে প্রথমবারের মতো এই নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে গণভোট।

Ad

উৎসবমুখর পরিবেশে আজ ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি আসনে একটানা চলেছে ভোটগ্রহণ। এখন চলছে ভোট গণনা পর্ব।

Ad
Ad

এরই মধ্যে ঝিনাইদহ-১ আসনের বেসরকারি ফল সামনে চলে এসেছে। এই ফল অনুযায়ী, সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের হাত ধরে বিজয় এসেছে ধানের শীষের ঘরে। 

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আসনটিতে মোট কেন্দ্রের সংখ্যা ১১৭টি। সবগুলো কেন্দ্রের ভোট গণনা শেষে আসাদুজ্জামান পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী আবু সালেহ মো. মতিয়ার রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট।

বেসরকারিভাবে ধানের শীষের প্রার্থী আসাদুজ্জামান ১ লাখ ১৬ হাজার ২১ ভোটে জয়লাভ করেছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে ওই আসনের নির্বাচন স্থগিত থাকায় আজ ২৯৯টি সংসদীয় আসনে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে মোট ৫০টি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। মোট ২ হাজার ২৮ জন প্রার্থীর মধ্যে ১ হাজার ৭৫৫ জন দলীয় এবং ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ঢাকা-১৭ আসনে তারেক রহমান বিজয়ী
ঢাকা-১৭ আসনে তারেক রহমান বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:৩৪:৩১

বগুড়া ৭টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
বগুড়া ৭টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:০৮:৫৩

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:২২

সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:০৮


চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৮:৪৪

কুড়িগ্রাম- ৪ আসনে জামায়াতের প্রার্থী জয়ী
কুড়িগ্রাম- ৪ আসনে জামায়াতের প্রার্থী জয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৫:১২


Follow Us