• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৩৬:৫৮ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

নাতির কোলে চড়ে ভোট দিতে এলেন ৯০ বছরের বৃদ্ধ

১২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:২১:৫০

নাতির কোলে চড়ে ভোট দিতে এলেন ৯০ বছরের বৃদ্ধ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ইশ্বরদীতে ভোট দিলেন ৯০ বছর বয়সী গ্যাদা খন্দকার।

Ad

১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে পাবনা-৪ আসনের (ঈশ্বরদী-আটঘরিয়া) ১২৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আরামবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে প্রতিক্রিয়া জানান তিনি।

Ad
Ad

তিনি বলেন, ‘সকাল থেইক্কা বইয়া রইছি বাড়িতে, নাতি আইলে তার লগে ভোট দিবার যামু। দেরি কইরা আইছে জন্যি হামারও আসতি দেরি হইলো। ৯ বছর পর আইজক্যা ভোট দিবার আইছি। শরীলডা খারাপ বইলা নাতিরে কইছি কোলে কইরা ভোট দিতে নিয়া যাতি। ভোটে এত লোক দেইখ্যা খুব ভালো লাগতিছে।’

দাদাকে কোলে করে ভোটকেন্দ্রে আনা নাতি ফিরোজ আলী বলেন, ‘ভোটের দিন যদি ভোট দিতে না আসি, তবে কেমন হয়? সকাল সকাল দাদাকে নিয়ে ভোট দিতে এনেছি।’ তিনি জানান, দীর্ঘ ৯ বছর পর ভোটকেন্দ্রে এসে তার দাদা ব্যাপক আনন্দ প্রকাশ করছেন।

ভোটকেন্দ্রের পরিবেশ সম্পর্কে গ্যাদা খন্দকার বলেন, বহু বছর পর মানুষ স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। সারাদিন এমন সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ চললে সেটি খুবই ভালো হবে।

কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার মো. ইমান আলী জানান, শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্তভাবে ভোটগ্রহণ চলছে। ভোটাররা উৎসাহ নিয়ে ভোট দিচ্ছেন। সকাল থেকে এ কেন্দ্রটিতে প্রায় ২৩ শতাংশ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

তিনি আরও জানান, ঈশ্বরদীতে ৮৪টি কেন্দ্রে ভোটগ্রহণ কার্যক্রম চলমান রয়েছে। সকালে উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা ১১টার পর থেকে ভোটারদের উপস্থিতি বাড়তে শুরু করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দিনাজপুরে টাকা বিতরণ, ২ জামায়াতকর্মী আটক
দিনাজপুরে টাকা বিতরণ, ২ জামায়াতকর্মী আটক
১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৩৫:১৪


ভোট দিয়ে বাড়ি ফিরেই অভিনেতা তিনু করিমের মৃত্যু
ভোট দিয়ে বাড়ি ফিরেই অভিনেতা তিনু করিমের মৃত্যু
১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৯:৪১

ভোটকেন্দ্রে তোপের মুখে নাসীরুদ্দীন পাটওয়ারী
ভোটকেন্দ্রে তোপের মুখে নাসীরুদ্দীন পাটওয়ারী
১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৩:৩০


প্রথমবার ভোট দিলেন সোহান-আকবর-রুমানারা
প্রথমবার ভোট দিলেন সোহান-আকবর-রুমানারা
১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০২:৩৫



দুপুর পর্যন্ত রাজশাহী বিভাগে ৩৪ শতাংশ ভোট পড়েছে
দুপুর পর্যন্ত রাজশাহী বিভাগে ৩৪ শতাংশ ভোট পড়েছে
১২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫২:৫১



Follow Us