• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:১১:৪৬ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

জামালপুর-১ আসনে ৫ ইউনিয়নে পুনরায় ভোট গ্রহণের দাবি জামায়াত প্রার্থীর!

১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৭:৩৩

জামালপুর-১ আসনে ৫ ইউনিয়নে পুনরায় ভোট গ্রহণের দাবি জামায়াত প্রার্থীর!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুর (১) (দেওয়ানগঞ্জ, বকশিগঞ্জ) আসনে ভোট কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়া, জোরপূর্বক সিল মেরে নেওয়াসহ নানা অভিযোগ এনে ১টি পৌরসভা ও ৪টি ইউনিয়নের নির্বাচন স্থগিত করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন জামালপুর-১ আসনের জামায়াতের প্রার্থী নাজমুল হক সাঈদী।

Ad

১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলা জামায়াতের নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই দাবি জানান তিনি। 

Ad
Ad

সংবাদ সম্মেলনে নাজমুল হক সাঈদী বলেন, বিএনপির নেতা কর্মীরা দেওয়ানগঞ্জ পৌরসভা, চুকাইবাড়ি ইউনিয়ন, চিকাজানি ইউনিয়ন, দেওয়ানগঞ্জ সদর ইউনিয়ন ও বাহাদুরাবাদ ইউনিয়নের কয়েকটি কেন্দ্রে জামায়াতের এজেন্টদের বের করে দিয়ে জোরপূর্বক ভোটের ব্যালট পেপার নিয়ে ধানের শীষের পক্ষে সিল মারেন। তাই এসব ইউনিয়নে ভোট গ্রহণ স্থগিত করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানাচ্ছি।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুরাদ হাসান জানান, এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। 

উল্লেখ্য, জামালপুর-১ আসনের বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার ১২৮ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। 

জামালপুর-১ আসন। দেওয়ানগঞ্জ উপজেলায় ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়ন এবং বকশীগঞ্জ উপজেলা ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১২৮টি, এর মধ্যে দেওয়ানগঞ্জে ৭৫টি ও বকশীগঞ্জে ৫৩টি ভোট কেন্দ্র রয়েছে। দেওয়ানগঞ্জে অধিক ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র ২৮টি, ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র ১১টি। বকশীগঞ্জে অধিক ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র ১টি, ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র ৪৫টি।

জামালপুর-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩১ হাজার ৭০৭ জন। পুরুষ ভোটার ২ লাখ ১৬ হাজার ২০৭ জন। মহিলা ভোটার ২ লাখ ১৫ হাজার ৪৯৮ জন। হিজড়া ভোটার ২ জন। এর মধ্যে মোট পোস্টাল ভোট ২ হাজার ৮৩২ জন, পুরুষ ২ হাজার ১০৩ জন, মহিলা ৭২৯ জন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ভোটে ২১ অনিয়মের অভিযোগ এনসিপির
ভোটে ২১ অনিয়মের অভিযোগ এনসিপির
১২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:০০:২২

শান্তিপূর্ণ পরিবেশে গাজীপুর–১ আসনে ভোটগ্রহণ
শান্তিপূর্ণ পরিবেশে গাজীপুর–১ আসনে ভোটগ্রহণ
১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৩:৪৮



জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৩৭:১৫

জাতির প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা
জাতির প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা
১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৭:৪৩


ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:১৮:৪৬

৩ আসনের ভোট স্থগিতের দাবি জামায়াতের
৩ আসনের ভোট স্থগিতের দাবি জামায়াতের
১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫৫:৩৬


Follow Us