• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই ফাল্গুন ১৪৩২ রাত ১১:১৫:০৭ (26-Feb-2026)
  • - ৩৩° সে:

ডেটিং অ্যাপের ফাঁদে অপহরণ: র‍্যাবের অভিযানে উদ্ধার, গ্রেফতার ৫

২৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০১:১৯

ডেটিং অ্যাপের ফাঁদে অপহরণ: র‍্যাবের অভিযানে উদ্ধার, গ্রেফতার ৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকা থেকে অপহৃত একজন কিশোরকে উদ্ধার করেছে র‌্যাব-১১। একই সঙ্গে হানি ট্র্যাপ চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল ৪টা ৩০ মিনিটে র‌্যাব-১১-এর সদর কোম্পানি চরধলেশ্বরীর একটি ভুট্টা ক্ষেতে অভিযান চালিয়ে কিশোরকে উদ্ধার করে এবং ৫ জনকে গ্রেফতার করে।

Ad
Ad

গ্রেফতাররা হলেন- মো. আকাশ (২৪), মো. সিয়াম (২২), মো. ফয়সাল (২৮), সঞ্জয় শীল (২০), মো. বায়েজিদ (২৩)।

Ad

র‍্যাব জানায়, ঘটনার সূত্রপাত প্রায় এক মাস আগে। ঢাকার আজিমপুরের ওই কিশোর স্থানীয় একটি কলেজে একাদশ শ্রেণিতে পড়ে, ‘টেন টেন’ ডেটিং অ্যাপে ‘ইনায়া শেখ’ নামের একটি আইডির সঙ্গে পরিচিত হয়। পরিচয় একসময় প্রেমের সম্পর্কে রূপ নেয় এবং দেখা করার প্রলোভন দেওয়া হয়।

পরবর্তীতে গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় কিশোর বন্দর থানার চরধলেশ্বরী এলাকায় পৌঁছায়। সেখানে ৯ থেকে ১০ জন তাকে জোর করে কাছের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে যায়, মারধর করে এবং সব মূল্যবান জিনিসপত্র কেড়ে নেয়। এরপর তার ফোন থেকেই পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরিবার পরিস্থিতি সামলাতে বিকাশে ৪,৫০০ টাকা পাঠায় এবং বন্দর থানায় মামলা করে।

র‍্যাব-১১ সহকারী পরিচালক ক্যাপ্টেন মো. রওনক এরফান খান বলেন, প্রযুক্তির মাধ্যমে আমরা আসামিদের অবস্থান শনাক্ত করি এবং তাদেরকে গ্রেফতার করা হয়। আসামিদের পরবর্তী আইনি কার্যক্রমের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ডিএমপি কমিশনারের দায়িত্বে মো. সরওয়ার
ডিএমপি কমিশনারের দায়িত্বে মো. সরওয়ার
২৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৭:৪০

রাঙামাটিতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটিতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
২৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৭:১৮




বদলে গেল গণভোটের ফলাফল, সংশোধিত গেজেট প্রকাশ
বদলে গেল গণভোটের ফলাফল, সংশোধিত গেজেট প্রকাশ
২৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৩৯:৩০


বাগেরহাটে চাকরি মেলায় কর্মসংস্থান পেলেন ৬১ নারী
বাগেরহাটে চাকরি মেলায় কর্মসংস্থান পেলেন ৬১ নারী
২৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৫:১০



Follow Us