• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে ফাল্গুন ১৪৩২ রাত ০১:১৪:০৬ (10-Mar-2026)
  • - ৩৩° সে:

অপহরণ ও মুক্তিপণ আদায়কারী চক্রের ১০ সদস্য গ্রেফতার

৯ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১১:২১

অপহরণ ও মুক্তিপণ আদায়কারী চক্রের ১০ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে অপহরণ ও মুক্তিপণ আদায়কারী চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে। অভিযানে অপহৃত দুই ব্যক্তিকে উদ্ধারসহ দেশীয় অস্ত্র ও লুণ্ঠিত মালামাল জব্দ করা হয়েছে।

৯ মার্চ সোমবার এক সংবাদ সম্মেলনে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।      

Ad
Ad

তিনি জানান, গতকাল রোববার সন্ধ্যায় নগরীর তাঁতিপাড়া পয়েন্ট এলাকা থেকে সুহেল সরকার (২২) নামে এক যুবককে জোরপূর্বক অপহরণ করে দুষ্কৃতকারীরা। তাকে তাঁতিপাড়া এলাকার ‘নাজমা নিবাস’ নামক একটি বাসার দ্বিতীয় তলায় আটকে রেখে চাকু, কাঁচি ও পাইপ দিয়ে নির্যাতন চালানো হয়। অপহরণকারীরা তার কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে তার মোবাইল ছিনিয়ে নেয়। এমনকি তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয়।

Ad

পরবর্তীতে পুলিশ খবর পেয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ খান মুহাম্মদ মাইনুল জাকিরের নির্দেশনায় বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল ইসলামসহ একটি দল ওই বাসায় অভিযান চালায়। সেখান থেকে সুহেল সরকারকে উদ্ধারের পাশাপাশি জাহিদ আহমদ (৪২) নামে অপর এক প্রবাসীকেও উদ্ধার করা হয়। যাকে সেখানে আটকে রাখা হয়েছিল।

গ্রেফতাররা হলেন- জয়নাল আবেদীন রবিন (১৮), আহসান হাবিব মুন্না (১৯), জুবাইন আহমদ (১৯), সুফিয়ান আহমদ (১৯), মো. জাকির হোসেন (১৯), মো. মারজান (১৯), মিজান আহমদ (১৮), ফারদিন আহমদ (১৮), তানজিম মাহবুব নিশান (২১) এবং মোসাদ্দেক আলী (১৮)। এছাড়া আরও ৪/৫ জন অজ্ঞাতনামা আসামি এই চক্রের সাথে জড়িত বলে জানা গেছে।

এই ঘটনায় কোতোয়ালী মডেল থানায় (মামলা নং-১৮) রুজু করা হয়েছে। গ্রেফতার আসামিদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস
দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস
৯ মার্চ ২০২৬ রাত ০৮:১১:৪৩









Follow Us