• ঢাকা
  • |
  • রবিবার ১লা চৈত্র ১৪৩২ সকাল ১১:১৭:২৪ (15-Mar-2026)
  • - ৩৩° সে:

হিলিতে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও আর্থিক সহায়তা বিতরণ

১৫ মার্চ ২০২৬ সকাল ০৯:২১:০৩

হিলিতে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও আর্থিক সহায়তা বিতরণ

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে হুইলচেয়ার, ট্রাইসাইকেল ও আর্থিক সহায়তা বিতরণ করেছেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

১৪ মার্চ শনিবার বিকেলে হাকিমপুর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে এসব সহায়তা প্রদান করেন।

Ad
Ad

অনুষ্ঠানে ৯ জন অসহায় ব্যক্তিকে আর্থিক সহায়তা দেওয়া হয়। এছাড়া ২ জন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার এবং ১ জনকে ট্রাইসাইকেল প্রদান করা হয়।

Ad

সহায়তা পেয়ে উপকারভোগীরা মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই সহায়তা তাদের চলাফেরা ও দৈনন্দিন জীবনযাত্রা সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, মানুষের কল্যাণে কাজ করাই সরকারের মূল লক্ষ্য। সমাজের অসহায় ও প্রতিবন্ধী মানুষ যেন সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন, সে জন্য সরকার নানা ধরনের সহায়তা কার্যক্রম চালু রেখেছে।

পরে তিনি হিলি আজিজিয়া আনারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে উন্নত জাতের দুটি লিচু গাছের চারা রোপণ করেন। এরপর হাকিমপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন পাউশগাড়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো. মামুনুর রশিদ।

এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা, হাকিমপুর ও ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ন ম নিয়ামত উল্লাহ, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ রানা, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাম্মৎ আরজেনা বেগম, উপজেলা একাডেমি সুপারভাইজার মো. সাখাওয়াত হোসেন প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংসদ অধিবেশন শুরু
সংসদ অধিবেশন শুরু
১৫ মার্চ ২০২৬ সকাল ১০:৪৪:২৮


জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ৮
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ৮
১৫ মার্চ ২০২৬ সকাল ১০:৩৬:৩৯



নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেফতার ২
নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেফতার ২
১৫ মার্চ ২০২৬ সকাল ০৯:২৮:৩৮


Follow Us