• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই চৈত্র ১৪৩২ বিকাল ০৪:৫১:২০ (28-Mar-2026)
  • - ৩৩° সে:

সোনারগাঁয়ে মুন্সীগঞ্জের যুবক হত্যার প্রধান আসামি গ্রেফতার

২৮ মার্চ ২০২৬ দুপুর ০২:৫৯:১৯

সোনারগাঁয়ে মুন্সীগঞ্জের যুবক হত্যার প্রধান আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়ায় পূর্ববিরোধের জেরে যুবক জহিরুল ইসলাম জয় (২৬) কে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

২৮ মার্চ শনিবার সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার নানাখী এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি বেকু হাসান (৪০) কে গ্রেফতার করা হয়। এক প্রেস রিলিজে বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১১।

Ad
Ad

র‍্যাব জানায়, ২০২৫ সালের ২৬ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত জয় ওই এলাকার নুর জামান মিয়ার ছেলে।

Ad

আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধকে কেন্দ্র করে নুর জামান মিয়ার পরিবারের সঙ্গে বেকু হাসান, নান্নু ও লালুদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে ওইদিন বেকু হাসানের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল জয়ের ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জয়কে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে গজারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নারায়ণগঞ্জ র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট নাঈম উল হক বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা আসামিকে ধরতে সামর্থ্য হয়েছি। আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য মুন্সীগঞ্জের গজারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









আবার বাড়ল সোনার দাম
আবার বাড়ল সোনার দাম
২৮ মার্চ ২০২৬ বিকাল ০৩:২৩:৫২



Follow Us