সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারে মহিদুল ইসলাম (৩২) নামে এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করেছে।
৩০ মার্চ সোমবার দুপুরে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের যাদুরচর এলাকার আনন্দনগর হাউজিংয়ের ভেতরে যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।


নিহত মহিদুল ইসলাম ঝিনাইদ জেলার সদর থানার চরমোড়ারিদ গ্রামের আব্দুর সাত্তার মন্ডলের ছেলে।

পুলিশ জানায়, বেলা ১১টার দিকে স্থানীয়রা সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের যাদুরচর এলাকার আনন্দনগর হাউজিংয়ের ভেতরে অজ্ঞাতনামা একটি মরদেহ পড়ে থাকতে দেখে। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকলে কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ ঘটনায় সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান বলেন, নিহত ওই যুবককে জবাই করে হত্যা করা হয়েছে। নিহতের গলায় ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে কোনো এক সময় ওই যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া হাতের আঙুলের ছাপের মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তবে হত্যাকাণ্ডের ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available