• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৬:৩৭:২৯ (02-Apr-2026)
  • - ৩৩° সে:

গাজীপুরে গার্মেন্টসের তিন কর্মকর্তাকে কুপিয়ে জখম ও মুক্তিপণ দাবি, গ্রেফতার ৫

২ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:১১:৪৮

গাজীপুরে গার্মেন্টসের তিন কর্মকর্তাকে কুপিয়ে জখম ও মুক্তিপণ দাবি, গ্রেফতার ৫

গাজীপুর (উত্তর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ডিবিএল গ্রুপের জিন্নাত নিটওয়্যার লিমিটেড নামক তৈরি পোশাক কারখানার তিন কর্মকর্তাকে মুক্তিপণের দাবিতে তুলে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেছে। এসময় মোটা অংকের মুক্তিপণ দাবি করেছে চিহ্নিত সন্ত্রাসীরা। খবর পেয়ে কারখানা কর্তৃপক্ষ পুলিশের সহযোগিতা নিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ রাতভর অভিযান পরিচালনা করে চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে। তবে ধরাছোঁয়ার বাইরে রয়েছে মূলহোতা ইমন।

গতকাল ১ এপ্রিল বুধবার রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা জিন্নাত নিটওয়্যার লিমিটেড কারখানার কর্মকর্তা। অপহরণের শিকার হলেন কাটিং সেকশনের অফিসার নিশাদ (৩৫), মিঠুন (৩২)ও অরুপ কুমার (৩৮)।

Ad
Ad

গ্রেফতাররা হলেন- শাহীন আলম(২৬), নয়ন মিয়া(৩৪), রবিন (৩০) দুলাল মিয়া (৩৩) ও মাহাবুব হোসেন (৩০) তাদের বাড়ি শ্রীপুর উপজেলার ধনুয়া গ্রামে। তারা সবাই চিহ্নিত অপরাধ চক্রের সদস্য।

Ad

গাজীপুর ইউনিয়ন বিএনপি আহ্বায়ক মো. এনামুল হক মনি বলেন, রাতে খবর পেয়ে কারখানার কয়েকজন পুলিশ সদস্যদের সঙ্গে অভিযুক্ত চিহ্নিত সন্ত্রাসী ইমনের বাড়ির পাশ থেকে কারখানার তিন কর্মকর্তাকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে এলোপাতাড়িভাবে কোপানো হয়েছে। এই চক্রের সদস্যদের মধ্যে দুজন বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। তিনি আরও জানান, তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

জিন্নাত নিটওয়্যার লিমিটেড কারখানার এইচআর এডমিন মাহামুদুল হুদা বলেন, রাতে কারখানার তিন কর্মকর্তা প্রধান ফটকের সামনে চা নাস্তা খেতে যায়। এসময় বেশ কয়েকজন এসে তাদের তুলে নিয়ে যায়। আমরা খবর পেয়ে সাথে সাথে পুলিশের সঙ্গে যোগাযোগ করি। পরবর্তীতে চিহ্নিত সন্ত্রাসী ইমনের বাড়ির পাশে তাদের রক্তাক্ত অবস্থায় পায়। এরপর তাদের উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করে তিনজনকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে মারাত্মকভাবে কোপানো হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে হাত-পাসহ সমস্ত শরীরে প্রচুর আঘাত করে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি জানান, রাতভর অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। পলাতক রয়েছে চক্রের তিন সদস্য। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে একটি মামলা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ডুসেন
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ডুসেন
২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২৮:২০


গাজীপুর সাফারি পার্কে নতুন তিন সিংহ
গাজীপুর সাফারি পার্কে নতুন তিন সিংহ
২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:০৭:৪১









Follow Us