• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:২২:০৭ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

বামনায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত

১৬ এপ্রিল ২০২৬ রাত ০৮:০১:০২

বামনায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত

বামনা (বরগুনা) প্রতিনিধি: বাংলা নববর্ষ উপলক্ষে বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা এলাকায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে।

১৬ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে ডৌয়াতলা রাইচরণ চৌকিদার বাড়ির সামনে আয়োজিত এ প্রতিযোগিতায় ১৪টি ঘোড়া অংশ নেয়। প্রতিযোগিতা উপভোগ করতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত দর্শক ভিড় করেন।

স্থানীয়দের মতে, শত বছরের ঐতিহ্য বহন করে আসছে এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা। প্রতি বছর বাংলা নববর্ষের সময় এ আয়োজন ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

ঘোড়া দৌড়কে কেন্দ্র করে বসে গ্রামীণ মেলা। মেলায় বিভিন্ন ধরনের খাবার, খেলনা ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দোকান বসে। এতে অংশ নিতে দূর-দূরান্ত থেকে নারী, পুরুষ ও শিশুরা উপস্থিত হন।

এ আয়োজনকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্তও দেখা যায়। হিন্দু-মুসলিমসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসঙ্গে মিলিত হয়ে উৎসবে মেতে ওঠেন।

মেলার আয়োজক তপন বাবু বলেন, ‘বর্তমান প্রজন্মকে গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে প্রতিবছর এই ঘোড়া দৌড় ও মেলার আয়োজন করা হয়। এতে স্থানীয়দের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।’

তিনি আরও জানান, ভবিষ্যতেও এই ঐতিহ্য ধরে রাখতে এমন আয়োজন অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০


Follow Us