কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে কথিত ‘পীর’ আব্দুর রহমান ওরফে শামীম জাহাঙ্গীর হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে তার ভক্ত-অনুসারিরা।
১৭ এপ্রিল শুক্রবার বিকেল ৪টায় উপজেলার ফিলিপনগর দারোগার মোড় এলাকায় ভক্তরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি আবেদের ঘাটসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পীরের দরবারে গিয়ে শেষ হয়। এসময় তারা হত্যাকাণ্ডে জড়িতদের আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।


একই সঙ্গে গ্রেফতার না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল। এদিকে পীরের মরদেহ কবর থেকে উত্তোলনের গুজব ছড়িয়ে পড়লে কবরস্থান ও দরবার এলাকায় পুলিশ পাহারা জোরদার করা হয়। তবে ভক্তদের দাবি, হত্যাকারীরাই বিভ্রান্তি ছড়াচ্ছে এবং তাদের এমন কোনো পরিকল্পনা নেই, তারা শুধু হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার চান।

ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানিয়েছে, কবর থেকে মরদেহ উত্তোলন আইনত দণ্ডনীয়। এ বিষয়ে ভক্তদের বোঝানো হয়েছে এবং পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন আছে। এ হত্যাকাণ্ডের তদন্ত ও আসামি গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল দুপুরে ধর্ম অবমাননার অভিযোগে উপজেলার দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর গ্রামে বিক্ষুব্ধ জনতা পীর শামীমের দরবারে হামলা চালায়। এসময় তাকে কক্ষ থেকে টেনে বের করে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে দোতলা থেকে নিচে ফেলে দেওয়া হয়। পরে হামলাকারীরা দরবার শরীফে আগুন, ভাঙচুর ও লুটপাট চালায়। এঘটনার তিন দিন পর নিহতের বড় ভাই ফজলুর রহমান সান্টু বাদী হয়ে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। এতে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৮০-২০০ জনকে আসামি করা হয়। ঘটনার ৭ দিন পেরিয়ে গেলেও কাউকে গ্রেফতার না হওয়ায় ভুক্তভোগী পরিবার ও ভক্তদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available