ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাই উপজেলায় নাহিদা আক্তার (১৬) নামের এক কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
২৩ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরসভার পশ্চিম লাকুরিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত নাহিদা আক্তার নূর হোসেন ও লিজা আক্তারের মেয়ে। তাদের বাড়ি ধামরাই উপজেলার পশ্চিম লাকুরিয়াপাড়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, নাহিদা আক্তারকে বাসায় রেখে তার নানী দুধ আনতে বাইরে যান। প্রায় দুই ঘণ্টা পর ফিরে এসে তিনি ঘরের দরজা খোলা দেখতে পান। পরে ভেতরে ঢুকে নাহিদাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এসময় আশপাশের লোকজনের সহায়তায় দ্রুত তাকে গণস্বাস্থ্য হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে কী কারণে নাহিদা আক্তারের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available