• ঢাকা
  • |
  • বুধবার ৩০শে বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৬:১০:৪২ (13-May-2026)
  • - ৩৩° সে:

হালুয়াঘাটে শাশুড়ি হত্যায় জামাতার মৃত্যুদণ্ড

১৩ মে ২০২৬ বিকাল ০৪:০৪:১৫

হালুয়াঘাটে শাশুড়ি হত্যায় জামাতার মৃত্যুদণ্ড

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের হালুয়াঘাটে শাশুড়িকে হত্যার দায়ে জামাতা সুজিতকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে অতিরিক্ত কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

১৩ মে বুধবার দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন।

Ad
Ad

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২১ সালের ৭ অক্টোবর ভোরে হালুয়াঘাট উপজেলার কড়ইকান্দা গ্রামে পারিবারিক কলহের জেরে সুজিত দেশীয় অস্ত্র দিয়ে তার স্ত্রী ইতি রানী ও শাশুড়ি জোসনা রানীকে গুরুতর আহত করেন।

Ad

পরে স্বজনরা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ওই দিনই জোসনা রানীর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মেয়ে সন্ধ্যা রানী বাদী হয়ে হালুয়াঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ, প্রমাণ উপস্থাপন ও যুক্তিতর্ক শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় সুজিতকে মৃত্যুদণ্ড প্রদান করেন।

রাষ্ট্রপক্ষ জানিয়েছে, এ রায়ের মাধ্যমে একটি নৃশংস হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ
কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ
১৩ মে ২০২৬ সন্ধ্যা ০৬:০৩:৪৬










Follow Us