অনলাইন ডেস্ক: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে চলতি বছর কোরবানির পশুর কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ করেছে সরকার। রাজধানী ঢাকায় গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা এবং ঢাকার বাইরে ৫৭ থেকে ৬২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া সারা দেশে খাসির চামড়ার দাম প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়ার দাম ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।


১৩ মে বুধবার বিকেলে সচিবালয়ে ব্যবসায়ী, ট্যানারি মালিক ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, সরকার এবারও কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতে কাজ করছে। কোনোভাবেই যাতে মৌসুমি ব্যবসায়ী বা অসাধু সিন্ডিকেট কৃষক এবং এতিমখানা-মাদরাসাগুলোকে ক্ষতিগ্রস্ত করতে না পারে, সেদিকে নজর রাখা হবে।
বাণিজ্যমন্ত্রী আরও জানান, দেশে কাঁচা চামড়ার বাজার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজনে ঈদুল আজহার পর পরিস্থিতি বিবেচনায় কাঁচা চামড়া রপ্তানির অনুমতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বৈঠকে ট্যানারি মালিক, ব্যবসায়ী প্রতিনিধি এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নির্ধারিত দামে চামড়া বিক্রি নিশ্চিত করা গেলে এ বছর বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে এবং চামড়া খাত ঘুরে দাঁড়াতে সহায়তা করবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available