• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ০২:০৬:১৬ (19-May-2026)
  • - ৩৩° সে:

সাতক্ষীরায় বজ্রপাতে আইনজীবীর মৃত্যু

১৯ মে ২০২৬ সকাল ০৯:১৯:৫০

সাতক্ষীরায় বজ্রপাতে আইনজীবীর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় কালবৈশাখী ঝড়ের বজ্রপাতে অ্যাডভোকেট কামরুন্নাহার ছবি (৫৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে।

১৮ মে সোমবার সন্ধ্যা পৌনে ৮টার দিকে সাতক্ষীরা সরকারি কলেজের জিয়া হলের পাশে এই ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত কামরুন্নাহার ছবি সাতক্ষীরা ক্লেমন ক্রিকেট একাডেমির পরিচালক ইকরামুল ইসলাম লালুর স্ত্রী।

Ad

পরিবার ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় সাতক্ষীরায় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। এসময় কামরুন্নাহার ছবি তাদের বাড়ির পেছনের আমবাগানে যান। ওই সময় প্রচণ্ড শব্দে একটি বজ্রপাত ঘটে। এর কিছুক্ষণ পর প্রতিবেশী ও স্বজনরা আমবাগানে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী ইকরামুল ইসলাম লালু জানান, ঝড়ের সময় তার স্ত্রী বাড়ির পেছনে আমগাছের তলায় দাঁড়িয়ে ছিলেন। ঐ সময় ঘটিত বজ্রপাতের আঘাতেই তার মৃত্যু হয়েছে বলে জানান।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, আমরা শুনেছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বজ্রপাতে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন এই কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us