• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৩:৫২:১৯ (19-May-2026)
  • - ৩৩° সে:

হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয়: হাইকোর্ট

১৯ মে ২০২৬ দুপুর ০২:০৫:০৫

হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয়: হাইকোর্ট

অনলাইন ডেস্ক: রাজধানী ঢাকার রাস্তা ও ফুটপাতে হকারদের জন্য জায়গা বরাদ্দ দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

১৯ মে মঙ্গলবার সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি আব্দুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

Ad
Ad

রুলে স্থানীয় সরকার সচিব, আইন সচিব এবং ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্ট বিবাদীদের নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

Ad

এর আগে ‘ঢাকা হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬’ এর ফুটপাত বরাদ্দসংক্রান্ত ধারা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন অ্যাডভোকেট মো. শোয়েবুজ্জামান।

রিটের শুনানিতে রিটকারী পক্ষের আইনজীবী বলেন, নীতিমালার যে অংশে ফুটপাত হকারদের বরাদ্দ দেওয়ার কথা বলা হয়েছে, তা সংবিধানের ২১ ও ৩৬ অনুচ্ছেদে বর্ণিত জনগণের মৌলিক অধিকার এবং অবাধ চলাচলের অধিকারের পরিপন্থী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us