• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৩:৪৬:২০ (21-May-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে ট্রাক–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

২১ মে ২০২৬ দুপুর ০২:০৬:০৭

মানিকগঞ্জে ট্রাক–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কে গরুবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

২১ মে বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার ভাট বাউর এলাকায় রহমান সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় মোটরসাইকেলের আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ট্রাকচালকসহ অন্তত আরও ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিনাইদহ থেকে ৮টি গরু নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল একটি ট্রাক। ট্রাকে চালকসহ কয়েকজন যাত্রী ছিলেন। একই সময়ে কালো রঙের একটি অ্যাপাচি ফোরভি মোটরসাইকেলে ৩ জন আরোহী মানিকগঞ্জের দিক থেকে আরিচার দিকে যাচ্ছিলেন। পথে ভাট বাউর এলাকায় পৌঁছালে ট্রাক ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলের একজন আরোহী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অপর দুই আরোহী। পরে স্থানীয় লোকজন ও পুলিশ তাঁদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানায়।

দুর্ঘটনার পর গরুবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ট্রাকচালকসহ আরও অন্তত ছয়জন আহত হন। তবে ট্রাকে থাকা ৮টি গরুর বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন গরুর মালিক মো. জিয়াউর রহমান (৪০)। তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আঠারোখাদা এলাকার বাসিন্দা।

গোলড়া হাইওয়ে থানার ওসি দেওয়ান কৌশিক আহমেদ বলেন, দুর্ঘটনার পর ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করে হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us