• ঢাকা
  • |
  • শনিবার ৯ই জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০৮:৫৬:৩১ (23-May-2026)
  • - ৩৩° সে:

ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ২২ জনের বিরুদ্ধে ছাত্রদলের মামলা

২৩ মে ২০২৬ বিকাল ০৪:১৬:১৫

ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ২২ জনের বিরুদ্ধে ছাত্রদলের মামলা

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সংগঠক তারেক রেজাসহ ২২ জনের নামে মামলা দায়ের হয়েছে। ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি এনামুল কবির বাদি হয়ে এ মামলা করেছেন। এ মামলায় আরও অজ্ঞাত ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে।

২৩ মে শনিবার বেলা ৩টার দিকে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, ২২ মে শুক্রবার এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারী ঝিনাইদহ সফরে আসেন। নাসিরুদ্দিন পাটোয়ারীর সফর চলাকালে স্থানীয় এনসিপির নেতাকর্মীরা অবৈধভাবে সমবেত হয়ে ছাত্রদল ও বাদির ওপর হামলা চালায়। দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে বাদির ওপর এনসিপি নেতাকর্মীরা হামলা ও হত্যার হুমকি দেয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

‎প্রসঙ্গত, গতকাল শনিবার এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারী নেতাকর্মীদের যোগদান অনুষ্ঠানে অতিথি হিসেবে ঝিনাইদহে আসেন। দুপুরে জুমার নামাজ শেষে ঝিনাইদহ  ক্যালেক্টরেট জামে মসজিদ থেকে নেতাকর্মীদের নিয়ে বের হন নাসিরুদ্দিন পাটোয়ারী। এ সময় স্থানীয় ছাত্রদল ও এনসিপি নেতাকর্মীদের মাঝে হাতাহাতি, মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় নাসিরুদ্দিন পাটোয়ারীকে ডিম নিক্ষেপ করে।

‎ওই ঘটনায় নাসিরুদ্দিন পাটোয়ারীর উপস্থিতিতে ঝিনাইদহ সদর থানায় ছাত্রদলের ৮ নেতার নামে হামলার ঘটনায় মামলা করে। এনসিপি নেতা তারেক রেজা ওই মামলার বাদি।

‎ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, এনামুল কবির নামে একজন বাদি হয়ে এনসিপির ২২ নেতাকর্মীর নামে অভিযোগ দায়ের করেছেন৷ আমরা মামলা রেকর্ড করেছি। অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us