• ঢাকা
  • |
  • শনিবার ৯ই জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০৮:৫৮:৩১ (23-May-2026)
  • - ৩৩° সে:

চন্দ্রগঞ্জে একনালা বন্দুকসহ গ্রেফতার ১

২৩ মে ২০২৬ বিকাল ০৪:৪০:৪০

চন্দ্রগঞ্জে একনালা বন্দুকসহ গ্রেফতার ১

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে একটি একনালা বন্দুকসহ গিয়াস উদ্দিন পাটোয়ারী (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

২২ মে শুক্রবার রাতে চন্দ্রগঞ্জ থানার মান্দারী ইউনিয়নের মটবী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার গিয়াস উদ্দিন মটবী গ্রামের মন্ত্রী পাটোয়ারী বাড়ির মমিন উল্যাহ পাটোয়ারীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মটবী গ্রামে অভিযান চালিয়ে মন্ত্রী পাটোয়ারী বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে ১টি একনালা বন্দুকসহ গিয়াস উদ্দিনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়ের করে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us