• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ ভোর ০৫:১০:৫৩ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

ফুলছড়িতে নদীতে গোসল করতে গিয়ে কিশোরের মৃত্যু

১৭ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ১২:০৭:৫২

ফুলছড়িতে নদীতে গোসল করতে গিয়ে কিশোরের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে নদীতে গোসল করতে গিয়ে মোস্তাক শাহরিয়ার দ্বীপ (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ১৬ সেপ্টেম্বর শনিবার দুপুরে উপজেলার গজারিয়া ইউনিয়নের বাউসি গ্রামে এ ঘটনা ঘটে।

Ad

নিহত মোস্তাক শাহরিয়ার বাউসি গ্রামের সাইফুল ইসলাম সবুজের ছেলে। তিনি স্থানীয় ফুলছড়ি সরকারি পাইলট হাই স্কুল থেকে এ বছর এসএসসিতে ভালো রেজাল্ট করে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ভর্তির প্রস্ততি নিচ্ছিলেন।

Ad
Ad

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলী খুশি। তিনি বলেন, দুপুরের দিকে দুই বন্ধুর সঙ্গে ব্রহ্মপুত্রের একটি শাখা নদীতে গোসল করতে যায় দ্বীপ। স্রোত না থাকলেও নদীর এই অংশটি অনেক গভীর। স্থানীয়রা সেখানে বরশি (গাড়া বরশি) দিয়ে মাছ ধরেন। গোসলের জন্য সবাই একসাথে ডুব দিলে, অন্যরা পাড়ে ফিরলেও দ্বীপ পাড়ে ফেরেনি। 

এসময় স্থানীয়রা ফুলছড়ি ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে উদ্ধার কাজ শুরু করেন। একপর্যায়ে কিছুটা দূরে একটি বরশিতে আটকে যায় দ্বীপের মরদেহ। পরে সন্ধ্যায় সেখান থেকে দ্বীপের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us