• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ রাত ০৩:২৭:৪১ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

সিলেটে মাছের ঘের থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

৩০ সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:১৩:৪৪

সিলেটে মাছের ঘের থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

সিলেট প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে মাছের ঘের থেকে অজ্ঞাত (২৮) যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৯ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় জকিগঞ্জ-আটগ্রাম সড়কের রতনগঞ্জ সড়কের পাশে একটি মাছের ঘের থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

Ad

পুলিশ জানায়, সন্ধ্যার দিকে এক পথচারী ৯৯৯-এ কল দিয়ে খবর দেন মাছে ঘেরে একটি মরদেহ ভেসে আছে। খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওই যুবকের পরনে রশি দিয়ে বাঁধা প্যান্ট, গায়ে নীল রঙের শার্ট ছিল।

Ad
Ad

বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাবেদ মাসুদ বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। যুবকের বয়স আনুমানিক ২৮ বছর হবে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি আরও বলেন, নিহত ওই যুবকের শরীরের কাপড় দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি মানসিক ভারসাম্যহীন হতে পারেন। তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us