• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:১৮:৩৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নওগাঁয় সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

৪ অক্টোবর ২০২৩ রাত ০৮:৪১:৪৯

নওগাঁয় সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: মফস্বল সাংবাদিক ইউনিয়ন নওগাঁ জেলা শাখা ও টেলিভিশন প্রিন্ট অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন নওগাঁ জেলা শাখার আয়োজনে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর বুধবার বিকেল সাড়ে ৩ টায় শহরের নওজোয়ান মাঠে এ ফুটবল ম্যাচের উদ্বোধন করেন নওগাঁ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি, এফবিসিসিআই পরিচালক, ক্রীড়া সংগঠক ইকবাল শাহরিয়ার রাসেল।

Ad

নওজোয়ান মাঠে বিভিন্ন প্রান্ত থেকে খেলা দেখতে আসা দর্শকরা উপভোগ করেন ম্যাচটি। ৪০ মিনিটের এ প্রীতি ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলো টান টান উত্তেজনা। খেলায় ১-০ গোলে জয় লাভ করে নওগাঁ টেলিভিশন প্রিন্ট অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন। খেলা পরিচালনা করেন রেফারি বেলাল এবং খেলায় ধারাভাষ্যে ছিলেন, মো. রনি।

Ad
Ad

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী এবং রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি সোহেল রানা। উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নওগাঁ জেলা শাখার সভাপতি খোরশেদ আলম।

বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন মো. মোশারফ হোসেন নিলু, মো. আবুল খায়ের খান, অপূর্ব জয় প্রমুখ। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭




Follow Us