• ঢাকা
  • |
  • সোমবার ২৩শে চৈত্র ১৪৩২ রাত ১১:৩৩:১৪ (06-Apr-2026)
  • - ৩৩° সে:

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৮২

৬ এপ্রিল ২০২৬ রাত ০৯:১৩:০৮

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৮২

নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় দেশে হাম সন্দেহে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। আরও আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১২৮২ জন শিশু। তবে এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২ জনের আর নিশ্চিত আক্রান্ত হয়েছে ১৮০ জন।

৬ এপ্রিল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Ad
Ad

বিজ্ঞপ্তির তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম সন্দেহে ৫ হাজার ৯৪০ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পরীক্ষায় ১ হাজার ৯৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হাম সন্দেহে ১১৮ জন শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ২০ জনের। এই সময়ে সবচেয়ে বেশি হাম আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে, যেখানে মোট আক্রান্ত হয়েছে ৩৬৫২ শিশু। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৬১১ জন।

Ad

মৃত্যুর হিসাবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে ২ জনের মৃত্যু হয়েছে। তারা ঢাকা বিভাগের বাসিন্দা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us