• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ১১:০৮:৩৫ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

১ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:১৭:৪৮

সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় সারাদেশে সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে তিনজন মারা গেছেন। তবে এসময়ে নিশ্চিত হাম রোগে কারও মৃত্যুর তথ্য নেই। এ নিয়ে গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮৮ জনে।

১ জুন সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রোববার (৩১ মে)  সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত দেশের হাম-সংক্রান্ত পরিস্থিতির বিষয়ে প্রতিবেদনে জানানো হয়, এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা না গেলেও হামের উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯০ জনের প্রাণ গেছে। একই সময়ে সন্দেহভাজন হামে প্রাণহানির সংখ্যা ৪৯৮ জন।

এছাড়া, ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৯৪ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৭২ হাজার ৭০।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us