• ঢাকা
  • |
  • শুক্রবার ১১ই বৈশাখ ১৪৩৩ রাত ০৯:৫৪:৪৫ (24-Apr-2026)
  • - ৩৩° সে:

এশিয়ান গেমস বাছাইয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

২৪ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৫৬:৫২

এশিয়ান গেমস বাছাইয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক হকির মঞ্চে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী হকি দল। নিজেদের ইতিহাসের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই প্রথম জয় তুলে নিয়েছে তারা।

২৪ এপ্রিল শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তার জিবিকে হকি মাঠে উজবেকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

Ad
Ad

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় আধিপত্য দেখায় বাংলাদেশ। ১১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন শারিকা রিমন। তবে এক মিনিটের মধ্যেই পেনাল্টি কর্নার থেকে গোল করে সমতায় ফেরে উজবেকিস্তান, গোল করেন খুজায়েভা মাদিনাবোনু।

Ad

২৪ মিনিটে কনা আক্তারের দৃষ্টিনন্দন ফিল্ড গোলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। বিরতির পর ৪০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান বাড়ান আইরিন আক্তার রিয়া, এতে স্কোরলাইন দাঁড়ায় ৩-১।

৪৬ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান কমায় উজবেকিস্তান (৩-২)। তবে শেষ পর্যন্ত লিড ধরে রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশ। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন আইরিন আক্তার রিয়া।

এর আগে পুলের প্রথম ম্যাচে শক্তিশালী চায়নিজ তাইপের বিপক্ষে ৫-৫ গোলে ড্র করে ১ পয়েন্ট পেয়েছিল বাংলাদেশ। উজবেকিস্তানের বিপক্ষে জয়ে পূর্ণ ৩ পয়েন্ট অর্জন করায় ‘পুল এ’ তে বাংলাদেশের অবস্থান এখন আরও শক্তিশালী হয়েছে।
আগামী পরশু পুল পর্বের শেষ ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে জয় বা ড্র করতে পারলেই সেমিফাইনালে ওঠার পাশাপাশি এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করবে দলটি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







নিজের ক্যানসারের খবর দিলেন নেতানিয়াহু
নিজের ক্যানসারের খবর দিলেন নেতানিয়াহু
২৪ এপ্রিল ২০২৬ রাত ০৮:৩১:২৯





Follow Us