নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে বলেছেন, ‘গণতন্ত্রকামী প্রিয় ভাই ও বোনেরা, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সবাইকে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করার অনুরোধ জানাচ্ছি।’

১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সবাই যেন নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করুন। যাকে উপযুক্ত মনে করেন, তাকেই ভোট দিন। নিজের পছন্দ অনুযায়ী ভোট দিন, নিজের রাষ্ট্রীয় অধিকার ও মালিকানা নিশ্চিত করুন।’


তারেক রহমান ভোটারদের উদ্দেশে আরও বলেন, ‘সবাই ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিন এবং নির্বাচিত প্রার্থীদের ওপর দায়িত্ব অর্পণ করুন।’ আগামীতে নির্বাচিত সংসদ সদস্যরা জনগণের সেবায় নিয়োজিত থাকবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।
ধানের শীষ প্রতীকে নির্বাচিত প্রার্থীদের দায়িত্ব সঠিকভাবে পালন নিশ্চিত করার বিষয়েও তিনি প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিএনপির বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
পোস্টের শেষাংশে তারেক রহমান দেশ গঠনে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়ে জনগণের অধিকার, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষার কথাও উল্লেখ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available