• ঢাকা
  • |
  • বুধবার ৯ই বৈশাখ ১৪৩৩ রাত ১০:৫০:০১ (22-Apr-2026)
  • - ৩৩° সে:

মনিরার মনোনয়ন স্থগিত ও নুসরাতের বাতিলে ইসির ওপর ক্ষুব্ধ সারজিস

২২ এপ্রিল ২০২৬ রাত ০৮:২৯:২৯

মনিরার মনোনয়ন স্থগিত ও নুসরাতের বাতিলে ইসির ওপর ক্ষুব্ধ সারজিস

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের শরীক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়নপ্রাপ্ত মনিরা শারমিনের মনোনয়নপত্র বাছাই স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আরেক নেত্রী নুসরাত তাবাসসুমের ১৯ মিনিট দেরি করে যাওয়ায় সংরক্ষিত নারী আসনে তার মনোনয়নও গ্রহণ করেনি ইসি।

ইসির ওপর ক্ষুব্ধ হয়েছেন দলটির উত্তরাঞ্চলের মূখ্য সমন্বয়ক সারজিস আলম। বর্তমান নির্বাচন কমিশনারদের দলদাস উল্লেখ করে তিনি তাদের আওয়ামী আমলের নির্বাচন কমিশনারদের চেয়েও ভয়ঙ্কর পরিণতি হবে বলে হুঁশিয়ারি দেন।

Ad
Ad

২২ এপ্রিল বুধবার এক ফেসবুক পোস্টে সারজিস আলম এসব কথা বলেন।

Ad

পোস্টে সারজিস আলম জানান, বর্তমান নির্বাচন কমিশন দলীয় প্রভুদের সন্তুষ্ট করছে। তাদের সিদ্ধান্ত আসে গুলশান থেকে।

তিনি লেখেন, ‘মনিরা শারমিন একসময় সরকারি চাকরি করতো আর নুসরাত তাবাসসুম কোনো কারনে নির্ধারিত সময়ের ১৯ মিনিট পরে ফরম জমা দিয়েছে বলে তাদের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন ! অথচ সর্বশেষ দুটি আসনের উপনির্বাচনে যখন দিনে দুপুরে ভোট চুরি হলো, ব্যালটে সিল মারা হলো, ভোটকেন্দ্র দখল করা হলো তখন এই প্রধান নির্বাচন কমিশনার এবং তার অন্যান্য কমিশনাররা মুখে কুলুপ এঁটে ছিল।’

শেষে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও লিখেন, ‘এরা যেন সাবেক প্রধান নির্বাচন কমিশনারের গলায় জুতার মালা পরা ছবিটা তাদের বেডরুমে টাঙিয়ে রাখে। এর চেয়েও ভয়ংকর পরিণতি এই দল দাসদের হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









কেরানীগঞ্জে বিপুল পরিমাণ ভেজাল মধু জব্দ
কেরানীগঞ্জে বিপুল পরিমাণ ভেজাল মধু জব্দ
২২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৭

তনু হত্যা মামলায় ১০ বছর পর গ্রেফতার ১
তনু হত্যা মামলায় ১০ বছর পর গ্রেফতার ১
২২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৫৯


Follow Us