• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১১:৫০:৩৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ঢাকার আকাশ মেঘলাসহ থাকবে ভ্যাপসা গরম

১৯ জুলাই ২০২৫ সকাল ১১:০৪:৩০

ঢাকার আকাশ মেঘলাসহ থাকবে ভ্যাপসা গরম

নিজস্ব প্রতিবেদক: ঢাকাসহ আশপাশের এলাকায় মেঘলা আকাশ ও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

Ad

১৯ জুলাই শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

Ad
Ad

এতে বলা হয়েছে, আজ আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও হালকা বৃষ্টিও হতে পারে। তবে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। ফলে আর্দ্রতার মাত্রা বেড়ে যাওয়ায় গরমের অনুভূতি আরও বাড়বে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি এবং গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানিয়েছে, দিনের তাপমাত্রা আরও সামান্য বৃদ্ধি পেতে পারে।

এ ছাড়া, দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে বাতাস বইতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। ফলে ঢাকায় সারাদিনই গরম ও অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করতে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:৩৪





আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০


Follow Us