• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই আষাঢ় ১৪৩৩ ভোর ০৫:৪৪:১৯ (23-Jun-2026)
  • - ৩৩° সে:
দুপুরের মধ্যে ঢাকাসহ ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দুপুরের মধ্যে ঢাকাসহ ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

ডেস্ক রিপোর্ট: রাজধানী ঢাকাসহ দেশের ৯টি জেলায় দুপুরের মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।২২ জুন সোমবার দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।আবহাওয়া অধিদপ্তরের বার্তায় বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।এ সময় ওইসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানানো হয়েছে। ঝড়ের আশঙ্কায় ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।