• ঢাকা
  • |
  • সোমবার ১১ই জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০৯:৩৮:১৪ (25-May-2026)
  • - ৩৩° সে:

কেমন থাকবে ঈদের দিনের আবহাওয়া

২৫ মে ২০২৬ সকাল ১১:৫৯:৩৪

কেমন থাকবে ঈদের দিনের আবহাওয়া

ডেস্ক রিপোর্ট: দেশে মুসলমানদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ২৮ মে। ঈদের দিন দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার ভিন্নতা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

২৫ মে সোমবার আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জাগো নিউজকে জানান, ঈদের দিন উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে বিক্ষিপ্ত থেকে মাঝারি, কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে।

তিনি আরও বলেন, রাজশাহী ও ঢাকায় তুলনামূলকভাবে বৃষ্টির পরিমাণ কম থাকতে পারে। অন্যদিকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও বিকেলের দিকে কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, জ্যৈষ্ঠ মাস হওয়ায় এ সময় স্বাভাবিকভাবেই গরমের মাত্রা বেশি থাকে। বৃষ্টি হলে কিছুটা স্বস্তি মিললেও বৃষ্টি না হলে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।

রাজধানী ঢাকার আবহাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ২৭ মে দিবাগত রাতে ঢাকায় বৃষ্টি হতে পারে। ঈদের দিন সকালে খুব হালকা বৃষ্টি বা দুই-এক ফোঁটা বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

এছাড়া ঈদের পরদিন ২৯ মে দেশের বিভিন্ন স্থানে তুলনামূলকভাবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us