• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:০৬:৪৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নাতিকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে দাদির মৃত্যু

১৮ আগস্ট ২০২৫ সকাল ১১:১৬:৩৮

নাতিকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে দাদির মৃত্যু

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় পানিতে ডুবে যাওয়া নাতি মিথিলাকে (৬) উদ্ধার করতে গিয়ে পানিতে ডুবেই দাদি আঁখি বেগম (৬২) এর মৃত্যু হয়েছে।

Ad

তিনি ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের তুজারপুর পূর্বপাড়া গ্রামের আব্দুর রব শেখের স্ত্রী। ১৭ আগস্ট রোববার দুপুর ২টার দিকে এলাকাবাসী পানি থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

Ad
Ad

তুজারপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা ও তুজারপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য তানভীর মাতুব্বর বলেন, রোববার দুপুর ১টার দিকে আঁখি বেগম (৬২) তার নাতনি (ছেলের মেয়ে) মিথিলাকে নিয়ে বাড়ির অদূরে পুকুরে গোসল করতে যান। বর্ষা মৌসুম হওয়ায় ওই পুকুরের পানি মাঠের পানির সাথে একাকার হয়ে গিয়েছে। এ জন্য পানিতে সামান্য স্রোত ছিলো।

স্রোতে নাতনি মিথিলা তলিয়ে গেলে দাদি আঁখি বেগম তাকে উদ্ধার করতে গিয়ে নিজেই পানিতে তলিয়ে যান। এ সময় এলাকাবাসী মিথিলাকে জীবিত অবস্থায় উদ্ধার করেন। কিন্তু দাদি আঁখি বেগমকে প্রায় আধাঘণ্টা খোঁজাখুঁজির পর মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us