• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১১:১৮:৪০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নানার বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

২৯ অক্টোবর ২০২৫ সকাল ০৮:৩৩:০৯

নানার বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মোস্তাফিজুর রহমান সাগর (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

Ad

২৮ অক্টোবর মঙ্গলবার দুপুর ১২টার দিকে বড়াইগ্রাম উপজেলার মৌখড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত সাগর বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের শাহপাড়া গ্রামের রাজমিস্ত্রী মোশারফ হোসেনের ছোট ছেলে। সে চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। লেখাপড়ায় মেধাবী সাগর শ্রেণিতে বরাবরই প্রথম স্থান অধিকার করত। সন্তানের অকাল মৃত্যুতে ভেঙে পড়েছেন বাবা-মা; এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহতের বাবা মোশারফ হোসেন বলেন, ‘২৬ অক্টোবর আমি স্ত্রী ও সাগরকে নিয়ে তার নানার বাড়ি মৌখড়ায় বেড়াতে যাই। মঙ্গলবার সকালে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। পথে জানতে পারি আমার কলিজার টুকরা আর বেঁচে নেই।’

সাগরের নানা মো. সাইদ আলী জানান, ‘সাগর তার মামাতো ভাই ও খালাতো বোনের সঙ্গে গোসলে নামে। কিছুক্ষণ পর অন্যরা এসে জানায়, সাগর পানিতে ডুবে গেছে। অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে মৌখড়া মেডিকেল নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

পরে মৌখড়ায় প্রথম জানাজা শেষে মঙ্গলবার সন্ধ্যায় জামনগর শাহপাড়া গ্রামে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর রৌসুনগিটি পাড়া কেন্দ্রীয় কবরস্থানে মরদেহ দাফন সম্পন্ন করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




Follow Us